এটাই তো চেয়েছিলো টেবিল চেয়ার। চেয়েছিলো ছেলেটি উঠে যাক চেয়ার থেকে,বসুক অপেক্ষারত প্রেমিক। যে অনাদীকাল প্রেমিকার আবৃত্তি শুনবে বলে,আধুনিক ঘোরটোপের টেবিলে মাথা রেখে বিষন্ন অপেক্ষায়।চোখ লাল সন্ধ্যায় হ্যাজাক জ্বালিয়ে ঠাম্মার আবিস্কার, আমার প্রেমপত্রের ভালোবাসি শব্দটা কাগজের নৌকা হয়েছে আজ।চষে বেড়াচ্ছে খাল-ডোবা।নদীতে যেতে পারছেনা সীমা লংঘন এর কাগুজে নিয়মের বেড়াজালে।
তুমি জানো না বিনা কারন টাই কখনো কখনো মৃত্যুর কারন হয়ে ঝুলে বাতাসের গভীরতায় তোমার নাভী ছুয়ে।জানো বিদায়ি চুম্বনের ঠোট ছুলেই বুঝেছি আমি।এটা বিদায় বেলা।আর তাই রবীঠাকুর এনথ্রোপলজির পাতা বেয়ে নেমে আসছেন।খুব শীঘ্রই তপ্ত ঠোটে,তোমার। আমি দিব্য চোখ মেলে দ্যাখতে পারছি মুচকি হেসে নজরুল ঈশ্বরের ফাসির দাবিতে জীবনবাবুর অফিসে সিংগারা আর পেঁয়াজির তেলে আংগুল ডুবিয়ে।
আর রুদ্র সব দ্যাখে শুনে বুঝে সিগারেট ধরাতে ধরাতে তোমার ঠোটে লিখে দিলো "দ্যাখা হবেনা"
আর আমি, আমি বুকে নিয়ে মস্ত ঢেউ লিখে দিলাম "আমি চাই তোমার সাথে আমার দ্যাখা না হউক কিন্তু আমার সাথে তোমার দ্যাখা যে হতেই হবে!"
Search This Blog
Sunday, September 6, 2015
মদের ভার
Labels:
কবিতা
"বুক পকেটে একটা মস্ত বসন্তকাল হা করে গিলে ফেলার পর যে বলে- হারিয়ে যাবার সময় আমার পড়নে কি ছিলো তা আমি জানিনা।”
(Everywhere is an walking distance if you want!)
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
দ্যাখা অদ্যাখা কাব্য ১-৩
দ্যাখা – অদ্যাখা কাব্যঃ ১ আমি চাই তোমার সাথে কোথাও কখনোই আমার দেখা না হউক, আমি চাই, প্রানপনে চাই। তাই এড়িয়ে যাই, তোমার হাটা পথ...
No comments:
Post a Comment