Search This Blog

Monday, February 24, 2014

ভালোবাসা শব্দটা বড্ড সস্তা

আলো উল্টে লন্ঠন লেগেছে তোমার ঠোটের নভো থিয়েটারের
"৬ই ডিসেম্বর বিগত ভালোবাসা" পুর্নদৈর্ঘ
চলচ্চিত্রের শেষ দৃশ্যে!
কাল বেচে,আজ মরে পুড়ে শুন্যতায় খাক হয় নগরী!
এক ভয়াবহ সেমিকোলনের নিরুদ্দেশ
সংবাদে থিতু হয়ে যাওয়া বন্ধ
ঠোটে শুরু হয় কানামাছি খেলা।

ভালোবাসা শব্দটা বড্ড সস্তা
বাংলা কবিতার কাগজে লুটে পুটে
খায় স্বপ্নের কারখানা।

দমকা হাইওয়ে জুড়ে পুষে রাখা
কান্নারা বেহায়া হয়,
হাই তোলা চুমু সতেরোই
সেপ্টেম্বরের ক্যানভাসে
জ্বলজ্বলন্ত উনুনমুখী "কমা"......
আর মৃত্যুবার্ষিকীর করাল গ্রাসে
বেড়ে যায় ক্যালেন্ডারের লাল
কালিতে বিগতদিনের জরীপ!

প্যান্টের পকেটের গর্তে তোমার জন্য
জন্মানো লাল গোলাপ,
ভালোবাসা নিষিদ্ধ জনপদে সেই
নিয়ে তুমুল হট্টোগোল!

Featured Post

দ্যাখা অদ্যাখা কাব্য ১-৩

দ্যাখা – অদ্যাখা কাব্যঃ  ১ আমি চাই তোমার সাথে কোথাও কখনোই আমার দেখা না হউক, আমি চাই, প্রানপনে চাই। তাই এড়িয়ে যাই, তোমার হাটা পথ...