শিথিলতা নামে অভিমান আর অভিযোগের ডাকবাক্সে। জরায়ু থেকে আয়ুপ্রাপ্ত আমার আয়ু মোটে দুইমাস একুশ দিন।
19/06/16
আমার বন্ধু ভুল করে ফেলেছে, ও জানেনা আমার মোবাইলে আজ চার্জ থাকে। মোবাইল বন্ধ থাকার অজুহাতটা রাষ্ট্রীয় মিথ্যাচারে পড়লো।
20/06/16
রিশাদ ভাই প্রতিটা লেখায় চমকে দিচ্ছেন, কুশল ভাই শারীরিক ভাবে একটু অসুস্থ বোধহয়। একটা বিষয় জিতু ভাই এর সাথে কি কনসাল করে নেবো? কিছু যদি মনে করে ফেলেন? নাহ থাক।
21/07/16
দুপুরবেলাতে হঠাৎ এক চিলতে মেঘ,
কেমন জীবনবাবুময় দুপুর?
হঠাৎ বাসের ড্রাইভারকে চমকে দিয়ে ঝাঁপিয়ে পড়ি...... হা হা হা হা হা twist....
23/06/16
একটা টি-শার্ট , একটা জিন্স, আর বাচ্চাদের ফ্রক কিনতে হবে।
24/06/16
আমরা কখনও আমাদের স্বপ্নের কাছে, চিন্তার কাছে পৌঁছতে পারিনি। ওরাই বড্ড ভুল সময়ে এসে কড়া নেড়ে গ্যাছে আমার হাট করে খুলে রাখা দরজায়।
25/06/16
God um not ur employee, I just quit!
15/07/16
শুনলাম বন্ধুপত্নী মা হয়েছে! একফোঁটা খারাপ লাগেনি তবে একটু কি দুঃখবোধ নাড়িয়ে যায়নি।
16/07/16
রাকিব ভাই, আমার সাথে না থাকলে আরও ভালো থাকতো। তার কবিতা নিয়ে প্রচুর আলোচনা হতো। হতো গোলটেবিল বৈঠকও। অথবা রাকিব ভাই এর হাত ধরে কবিতার জায়গাটা না চিনে থাকলে , আমিও দুটো বই বের হবার সুবাদে সিনিয়র হয়ে এর কবিতা হয়, এর হয়না । এই এক চামচ এমিফিটামিন, এক চামচ মিথামাইটিন , এক চামচ রাত জাগা, এক চামচ রকমারী, এক চামচ বোদ্ধা, এক চামচ ছন্দ অক্ষর নিয়ে আলোচনা করতাম।
19/06/16
দহনকাল- হরিশঙ্কর জলদাস।
A jokes apart .....
Overnight overwhelmed.....
আমি ভাইকে দেখাতে চাইনি কিন্তু উনি .........
নাহিদ আর জেবাউল স্বপ্ন দেখতে বাধ্য করছে আজকাল।
20/07/16
বৈরাগিকে বৈরাগ্যে ধরেছে.... ভাউ লিখছে।
21/07/16
“আঁচল খসে পড়া বুকে আমি একটা দুপুর, একটা মন খারাপের দুপুর দেখেছিলাম কেবোল।”
22/07/16
মেয়েটার গাল আর গলায় তিল.... ওহ আজ তেইশ। ফুরফুর উড়ে যায়...... রিকশা চালানোটাও শিখতে হয় বুঝলেন।
23/07/16
বয়স বাড়ছে.. আমি কি এখনও নিজেকে ভালোবাসবো নাহ্।
তবে কি জীবন্মৃত আমার অভ্যন্তরে বইতে থাকা সমুদ্রে পা ভিজিয়ে , সোঁদা গন্ধের বাতাসে কেউ আমাকে জড়াবেনা।
24/07/16
মেয়েটার চশমায় এক আশ্চর্য আদ্রতা, বানান ভুল হলো কি?
25/07/16
আড়াইতলা সিঁড়িঘরে ব্যক্তিগত যে নিঃশ্বাস , ফড়িঙ এর মতন উড়ছিলো সে রুদ্রের নয় , নয় রণজিৎ, অথবা নবারুনের আক্ষেপ। সে যাবার আগে ঘুমন্ত তোমার চোখে চুমু খেয়ে , কানে কানে বলে যায় “ রবীন্দ্রনাথ এখানে কখনওই চা খেতে আসেননি।”
17/09/16
একদিন ঘুম থেকে তোমাকে ছিনতাই করে নিয়ে যাবো শুভা। তোমায় আজলা ভরা জোনাকি দেবো, দেবো স্পর্শে সরিয়ে দুঃখ যা যতো আছে, তোমার ঠোঁটের তিল হবে বসবাসযোগ্য মানচিত্র আমার।
শুভা, ও শুভা। যাবে একদিন আমার সাথে প্রজাপতি গুহা।