Search This Blog

Thursday, November 10, 2016

ঠোঁট অনুবাদ

“ বিদ্যুৎচমকের মতন একটা সমুদ্র, বেগুনী রঙের ঠোঁটে ব্যর্থতার অনুবাদে
একটা সমুদ্র, ঘুমপাড়ানী গানে  হেঁটে বেড়ানো মূহুর্তগুলোর মূহুর্ত হয়ে ওঠায়
তোমার  কানের রুপালী পাথরে জেগে ওঠে স্তব্ধতার জীবন!
ভালোবাসার বেঁচে থাকা নিঃশ্বাস, বাজারের ব্যাগে ভেজা বিশ্বাস,
যাবতীয় দলিল ও স্বাক্ষ্যপ্রমাণ তোমার বুকে লিপিবদ্ধ করে ,
অপেক্ষার পরাধীনতায় প্রতিক্ষারত একা
শব্দের চেয়ে একাকীত্ব কি আছে আর?   -

          সোয়েব মাহমুদ।”

No comments:

Post a Comment

Featured Post

দ্যাখা অদ্যাখা কাব্য ১-৩

দ্যাখা – অদ্যাখা কাব্যঃ  ১ আমি চাই তোমার সাথে কোথাও কখনোই আমার দেখা না হউক, আমি চাই, প্রানপনে চাই। তাই এড়িয়ে যাই, তোমার হাটা পথ...