Search This Blog

Friday, November 11, 2016

অন্ধকার জমাট খুউব

শেষ পর্যন্ত পড়তে পারলে না আমাকে ,
তার আগেই ফুরিয়ে গেলে ,
খোলা ডিকশনারীর মতন আমাকে পড়তে ব্যর্থ,
তোমাকে যেতে  যেতে দেখলাম,
অন্ধকার;  দেয়াশলাই অন্ধকারে  ষ্পষ্টত
চোখের জ্যামিতিক বৃষ্টিপাতে তুমি আবার রঙিন হয়ে উঠেছ।
সেই থেকে
অন্ধকারের মুখোমুখি যে অন্ধকার,
যেখানে রুপকথার মোমবাতি জ্বেলে দিতে তুমি আসোনা,
সেখানে পৃথিবীর শেষ বিপ্লবী, একমাত্র প্রেমিক
আমি কবিতাকে  রক্তঝরা অবস্থায় ছেড়ে দিতে পছন্দ করি ।
                                                                        সোয়েব মাহমুদ,
                                                                   পুলিশ সদর দফতর, ঢাকা।।

No comments:

Post a Comment

Featured Post

দ্যাখা অদ্যাখা কাব্য ১-৩

দ্যাখা – অদ্যাখা কাব্যঃ  ১ আমি চাই তোমার সাথে কোথাও কখনোই আমার দেখা না হউক, আমি চাই, প্রানপনে চাই। তাই এড়িয়ে যাই, তোমার হাটা পথ...