Search This Blog

Wednesday, February 11, 2015

এক



একাকিত্ব মাছির মতন ভনভন শব্দে বিরক্ত করেই যায়
সকল শব্দেন্দ্রিয়।
 
পুরুষ সেতো সীমান্ত প্রহরী হয়ে
অবৈধ অনুপ্রবেশ বন্ধ করে মানুষের!!!
আর তাই তোর সবুজে মরণোত্তর ঘুম আমার প্রাপ্য!
এক গল্প,তোর জানলার কার্ণিশ এ
ঝুলে থাকা বৃষ্টির ।এক
কবিতা,তোর জানলায় আমার
নিশ্বাসে লেখা-ভালোবাসি।
ঈশ্বরী হবি তুই আমার।
এভাবে গল্প কবিতায় কেটে যায়,
থেকে যায়
হয়ে রয় পাঁচশত এক।

Tuesday, February 10, 2015

যতটা সস্তা আমার বেচে থাকা।



সম্পুর্ন সবুজ আকাশে তোমার বিচরণ,সবুজের কোলাহলে এক টুকরো কালো তা তোমার চোখের কালোই থাক। নাহ জমছে না,লেখা হচ্ছেনা।কিছু একটা সরে সরে যাচ্ছে।মন খারাপে মন আজ বেশ খারাপ।ক্লিশে লেখা হয়ে হারিয়ে যায় ১৬৭ কবিতা।
উড়ে যায় ঘাস ফড়িং এবং প্রজাপতিরা।তাদের দু-একটা পালক খসে পড়ে আর বিজ্ঞ ঘুণপোকা আদেশ দেয় সবুজ সরাও। ঘর ঝাট দিয়ে পরিস্কার কর।আর
আমি,আমি বলি তোমার সবুজ কখনওই চোখ থেকে,বুক থেকে সরে যাবার নয় যে।তাই
থাকুক; থাকুক ওরা দুর্ভিক্ষপীড়িত আমার একমাত্র শস্যভাণ্ডার হয়ে।
থার্ড ব্লো ধেয়ে আসুক,আসুক সবাই।মৃত্যু আমার এত সস্তা নয়,যতটা সস্তা আমার বেচে থাকা।
০৯.০২.১৫
ঢাকা-১২১৯

Featured Post

দ্যাখা অদ্যাখা কাব্য ১-৩

দ্যাখা – অদ্যাখা কাব্যঃ  ১ আমি চাই তোমার সাথে কোথাও কখনোই আমার দেখা না হউক, আমি চাই, প্রানপনে চাই। তাই এড়িয়ে যাই, তোমার হাটা পথ...