Search This Blog

Tuesday, March 22, 2016

প্রেমিক - প্রেমিকা নই।


আজ অনেকদিন পর,
আজ অনেকদিন পর বাড়ি ফেরার পথ কিছু শব্দ লিখিয়ে নিলো।
শেষটা কবে তা ভুলেছি; হয়ত।
হয়ত শেষ বাড়ি ফেরাটা,
হয়ত শেষ বাড়ি ফিরে পৌঁছানোর সংবাদ দেয়ার তাগাদাটা,
অনুভূত অস্থিরতার সময়কাল
খুঁজে পাচ্ছিনা,
হয়ত হারিয়েছে কালের গর্ভে।
অথচ ভুলে যাওয়া কাগজ কলম,
আজ বাড়ি ফেরার পথে লিখিয়ে নিলো একটা কবিতা।
আমিতো প্রেমিক নই তোমার,
তুমিওতো নও প্রেমিকা।
আমরাতো ভাঙতে পারিনি আমাদের বিগত ভাঙনগুলোকে।
তবে, তবে ক্যানো তোমার পাশে বসলেই জ্বর আসে আমার।
তবে ক্যানো চোখের দিকে তাকাতে গ্যালেই একটা চুমুর পর
পর্দা ওঠে চোখের, আমার।
আর অবাক বিরক্তিতে তাকিয়ে দ্যাখি দরোজা, বাড়ির তোমার।
ক্যানো নেমে যেতে ইচ্ছে হয়না?
ক্যানো জ্বর পুষে রেখে তোমাতেই বিলীন হবার ইচ্ছে প্রবল হয়?
অথচ তুমি-আমি প্রেমিক প্রেমিকা নই।
আচ্ছা এতটা কাছাকাছি ক্যানো থাকো তুমি?
দূরে থাকলে কি হতো তোমার?
তোমার ঠোঁটে আকন্ঠ ডুবে যাবো বলে যেইনা চুমুবিরতী নিলাম,
তাকিয়ে দ্যাখি পর্দায় উঠে যায়” আগামী পর্বে দ্যাখুন!”
আর আমি,
জমাতে থাকি বুক পকেটে কিছুটা তোমার স্পর্শ পাওয়া সুভেন্যুটা।
অথচ তুমি-আমি প্রেমিক-প্রেমিকা নই।
(এই কবিতাটা কল্পনাপ্রসূত, জীবিত এবং মৃত কারো সাথে মিল খুঁজে পেলে কবি দায়ী নয়।)
#sM!

No comments:

Post a Comment

Featured Post

দ্যাখা অদ্যাখা কাব্য ১-৩

দ্যাখা – অদ্যাখা কাব্যঃ  ১ আমি চাই তোমার সাথে কোথাও কখনোই আমার দেখা না হউক, আমি চাই, প্রানপনে চাই। তাই এড়িয়ে যাই, তোমার হাটা পথ...