Search This Blog

Sunday, September 6, 2015

কথোপকথন

--মহামান্য সমাজসেবিকা, আপনার ধারনা প্রগলভ বাক্যের মতন গলে মিশে গ্যাছে পয়ঃনিস্কাশন ব্যবস্থায়।

--"বাব্বাহ অনেক কথা জানেন বুঝি"

--আমাকে অনেকেই কথার জাদুকর বলেছে,তা তুমি বলে কয়ে কয়েক টা শিয়াল কি মেরেছ?না মেরে থাকলে জেনে নাও বিশেষ চোখ মুদে থাকা ঈশ্বর যিনি, উনিও মাঝে মাঝে জপেছেন আমায়।

--হুহ! হাসালেন আমায়।

-- নব্য শিকারী বালিকা,ঘুম দাও!
শিকার হবার পুর্বেই।
ধরাধামে ধরাশায়ী হবার পর বলে দিয়োনা আমি বাঘ চিনতে ভুল করেছি।

No comments:

Post a Comment

Featured Post

দ্যাখা অদ্যাখা কাব্য ১-৩

দ্যাখা – অদ্যাখা কাব্যঃ  ১ আমি চাই তোমার সাথে কোথাও কখনোই আমার দেখা না হউক, আমি চাই, প্রানপনে চাই। তাই এড়িয়ে যাই, তোমার হাটা পথ...