Search This Blog

Thursday, September 10, 2015

আমি যে সাতার জানিনা

গ্যালাক্সি থেকে টুপ করে দু-পেগ লার্জ ভদকা,
এক ফালি করে লেবুর কোয়ার তেতো,
চার খন্ড তেকোনা বরফ,
আছড়ে পড়ে তোমার বিলবোর্ড নাগরিক সভ্যতায়,
আর
বড্ড সস্তায় মাতাল হয় নগরী!

মেয়ে তুমি পৃষ্ঠা বদলাও....
আজ ডানকাত বদলে উপুর হয়ে শোওয়া প্রাকটিস করছো তুমি,ভুলে গিয়ে....হ্যা,সেই জ্যাক দ্য রিপারের গল্প!
হ্যা ভুলেই গ্যাছো আদুরে তুমি আমার বুকে কিভাবে শুয়ে থাকতে!
মহান গল্প শোনো তারচেয়ে,
হতভম্ব হঠকারিতার ২৯ এর রেস্ট্রিক্টেড গল্প।

ধুসস.....
শহরে আজ কবিতারা অবাধ্য শিকার,
শব্দ খোজা ক্লিভেজ পয়েন্ট কিংবা ক্লীটোরিয়াস জোনে!
স্বপ্নগুলো সারি সারি দাড়িয়ে সেমিকোলনের পরের লাইন খোঁজে!
অপেক্ষার গিলোটিনে ঝুলে থাকা "কমা"
বুকের খাদে গলার কাছটায় ঢোক গিলতে থাকা ভালোবাসা,
সব স অ ব হয়ে যায়,
আরব্যোপন্যাস এক হাজার এক রাতের।
আমার সাথে, জেগে থাকা রক্তাক্ত প্রান্তর
আমার সাথে চাদের চড়কা বুড়ির রোজ রাতে হয় কথোপকথন!
মেয়ে এসব অবাস্তব বাক্যখেলায় কি হবে?

তারচেয়ে বরং এক পৃষ্ঠা বদলের গল্প শোনো!
দারিদ্রসীমার উপরে,কিঞ্চিত ভালোবাসার মাতলামো
দ্যাখো।
বিরক্ত হলে জানিয়ো,
আমি বন্ধ করে দেবো কল,
সমুদ্র হয়ে যাচ্ছে চোখের জলে,
আমারতো তোমার নিরাপদ বলয়ে
স্মৃতিকাতর স্মৃতিসৌধ হবার কথা,
এভাবে অবিরত বৃষ্টিতে ভেসে যাবে যে সব!
নদী বা সমুদ্র হলে যে মৃত আমি আবার মারা পড়বো!
"আমি যে সাতার জানিনা! "

No comments:

Post a Comment

Featured Post

দ্যাখা অদ্যাখা কাব্য ১-৩

দ্যাখা – অদ্যাখা কাব্যঃ  ১ আমি চাই তোমার সাথে কোথাও কখনোই আমার দেখা না হউক, আমি চাই, প্রানপনে চাই। তাই এড়িয়ে যাই, তোমার হাটা পথ...