একটি just বৃষ্টির ফোঁটার মত সারাপাতা জুড়ে ছড়ানো রক্তে;অস্থায়ী কনশেন্ট্রেশন ক্যাম্পে স্থায়ী কবিতা লিখতে বসে একফর্মা
অন্ধকার লিখে ফেলি।
সূর্যদোয় এর নিম্নচাপ বেড়ে যাওয়ায়
মেঘের জিপার খুলে নেমে আসে
অনিয়মের বক্ররৈখিক বৃষ্টি!
আর হ্যা, যদি বাড়ী পালিয়ে মাটির
তলায় ঘুম আসে আমার!
তবে জেনে নেবে সুই-সাইড নোটে
ছিলো স্বাভাবিক অন্ধকারগুলি।
তারপর তুমি দাঁড়াবে, তোমাকে
দাঁড়াতেই হবে।
তোমার আয়নার সামনে!
তাকালেই দ্যাখবে রং হারাচ্ছে
তোমার বলা কপটতার গল্পজোট,
ফিকে হচ্ছে আমায় করা দোষারোপ,
ক্লিশে হচ্ছো তুমি এবং তোমার
একনিষ্ঠ বেড়ালছানা!
অতঃপর কোনো একদিন সাবেক হয়ে যাওয়া সময়ে উড়ে ঠিকানাহীন ঘুড়ি!
এক হাজার এক রাতের গল্পে আমি এই অংশ আনতে চাইনা কখনোই।
No comments:
Post a Comment