Search This Blog

Monday, July 27, 2015

অভিনন্দন তোমায়।

অভিনন্দন তোমায়,মেয়ে।
অভিনন্দন।

তোমায় ভালোবেসে আজ আমি জাদুঘরে,
হয়েছি প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
গুম হয়ে গিয়েছে সব,অস্তিত্বটুকুও।
অভিনন্দন তোমায়।


এক লু হাওয়া বয়ে যায় আমার রক্তে,
হাত বাড়াই,ভুলেই এক্কেবারে মনের ভুলে
তুমি ভেবে ধরে ফেলি মহান ঈশ্বরের হাত!

শহরের ৩৫ মিঃমিঃ সেলুলয়েডের অমর সাদাকালো
চলচ্চ্বিত্রে এক ও একক
আমি ও আমার শুন্যতার নিষিদ্ধ্ব গল্প,
যা শিশুতোষ উপন্যাস আজ।
অভিনন্দন তোমায়।

আমি কাঁদলে ভিজে যায় শহর,
ভেজে শহরে হারানোর তালিকায় ক্রমবর্ধমান
জানলার কার্ণিশ।
আমি জানিনা
কি এক চুক্তিতেই আমি আর আমার ঈশ্বর?
অভিনন্দন তোমায়।

তাই এ শহরের ভিজে যাওয়া শাড়ির ভাজে
স্মৃতিতে স্মৃতিতে তো্মাকেই ভালোবাসছি আজ।
এই বিভক্ত পৃথিবীতে
জিতে গ্যাছো তুমি,অভিনন্দন তোমায়।
অনন্ত হাহাকার বুকে নিয়ে আকাশে মেঘের মিছিল,
চুপচাপ নগরীতে টুপটাপ রক্তের অশ্রুসজল চোখ।
অভিনন্দন তোমায়,মেয়ে।
অভিনন্দন তোমায়।
অভিনন্দন তোমায়।
তোমার জন্য ............।

‪#‎sM‬!

No comments:

Post a Comment

Featured Post

দ্যাখা অদ্যাখা কাব্য ১-৩

দ্যাখা – অদ্যাখা কাব্যঃ  ১ আমি চাই তোমার সাথে কোথাও কখনোই আমার দেখা না হউক, আমি চাই, প্রানপনে চাই। তাই এড়িয়ে যাই, তোমার হাটা পথ...