Search This Blog

Thursday, July 16, 2015

দায় মুক্তির ইশতেহার

গুলিটা লাগলো ঠিক জন্ম নেবার আগেই,
মৃত্যু এলো বুলেটে তাও মায়ের গর্ভেই জন্ম চীতকারের ঠিক আগেই।
থেমে গ্যালাম আমি এবং আমার ঈশ্বর।
থমকে গ্যালো চাঁদের বুড়ি।
আর কালো পিচে ঢাকা রাস্তায় প্রবল বিক্রমে সোডিয়াম আলোতে
জ্বলতে জ্বলতে চলে সিন্ডিকেট সিন্ড্রোম এর মাঝে নেতা নির্বাচন!

ব্যানার হয়, ফেষ্টুন হয়, মধ্য আয়ের দেশ হয়।
ঈশ্বর মানা এবং না মানা মানুষগুলোর ঝগড়া হয়।
রাতের অন্ধকারে দেহলোভী শকুনেরা এক্কা দোক্কা খেলে,
৫৭ ধারা থেকে মুক্ত সাংবাদিক মহল কর্তৃক 

সম্প্রচারিত হয় "দেশ এগুচ্ছে" নীতিমালা!

সাবাস বাংলাদেশ এ পৃথিবি অবাক তাকিয়ে রয়,
কেবল আমার বুকে গুলিটা জন্ম নেবার আগ মুহুর্তেই লেগে যায়।
আমি দায় মুক্তির ইশতেহার লিখে দিলাম
আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।
তবুও বিচার চাইবেন না কেউ
অর্থহানি করে অর্থহীন নীল সাদা হিপোক্রেট ক্যানভাসে
আমি কোনো নাকি কান্না চাই না।
কারন গুলিটা আমি ঠিক জন্মাবার আগে খেয়েছি।
যৌনতার অবাধ সুযোগের আশায় সমকামীতার পক্ষে-
তোমাদের উন্নত মনা নগ্ন যথেচ্ছাচার দ্যাখেছে আটলান্টিক।
আর হেসেছে তীব্রতায়।

ভেসে গ্যাছে মাছ,সোনালী মাছ।
ডুবেছে আধুনিক অন্তর্বাসের অন্তর্গত বীজতলা।
সংবিধান প্রণেতাদের বাঁচিয়ে দিয়ে গ্যালাম।
মায়ের গর্ভে জন্মের আগেই গুলিবিদ্ধ মৃত্যুর কোনো বিচারিক আইনের দায় নেই।
অত্যধিক মধ্যাংগুলের ইশারায়
মধ্য আয়ের দেশে জন্মের আগেই মৃত আমি বলছি-
জন্ম দ্যাখিনি আমি কিন্তু মায়ের গর্ভেই
গুলিবিদ্ধ মৃত আমার ছবিতে তোমাদের
পিচ্ছিল গনতান্ত্রিক যোনীতে নিরাপত্তাহীনতার পোষ্টার
হয়ে হারিয়ে যাওয়া মিছিলে নতুন নাম হয়ে গ্যালাম!
কারণ
গুলিটা আমি জন্মের ঠিক আগে মায়ের গর্ভেই....

No comments:

Post a Comment

Featured Post

দ্যাখা অদ্যাখা কাব্য ১-৩

দ্যাখা – অদ্যাখা কাব্যঃ  ১ আমি চাই তোমার সাথে কোথাও কখনোই আমার দেখা না হউক, আমি চাই, প্রানপনে চাই। তাই এড়িয়ে যাই, তোমার হাটা পথ...