মেট্রপলিটান প্রেমে ধাতস্থ হবই এবার,
আর কাঁহাতক জীবন বাবুকে বুকে নিয়ে অপেক্ষায় বেঁচে থাকা।
সোডিয়াম আলোয় আমিও স্বাদহীণ চুমুতে পারদর্শী হব আজ।
তারপর লিখে দেবো,
এ শহরে হাজারো ঠোঁটের ভীড়ে হারিয়ে ফেলি,
ডুবে যাই লক্ষাধিক লিপষ্টিকের পিচ্ছিল পথে,
আজকাল পার্থক্য খুঁজে আর পাইনা,
মিলে মিশে যায় প্রেমিকা আর গণিকায়।
অথচ,

অথচ আমি অনাদিকাল ধরে লিখে যাচ্ছি-
আমি তোমার বুকের ঘামে বাঁচি,
আমি বাঁচি তোমার ভেতরের তুমিময়তার যে তুমিহীনতায়।
হয়নি,হবেওনা কিচ্ছুই পুরাতন সনাতন আমায় দিয়ে।
ধ্যাত তেরিকা,..................।
তারচেয়ে,
চেয়ে দ্যাখো,
আগপাশ পরিবর্তন করে এলাম এবার,
শরীরে জাপটে ধরে লেগে আছে
গতরাত ঘুমিয়ে আসা মানবাধীকার নেত্রীর গায়ের গন্ধ
আর ঠোটে !
মুছে আসতে পারিনি বৈজ্ঞানিকের দেয়া দাগ!
এইতো চেয়েছিলে তাইনা!
দাখ্যোতো আমার সাবান লাগবে?
গোসল করে তোমার কাছে পবিত্র হয়েই না হয় আসি !
কি কপাল কুচ-কাচ্ছো ক্যানো?
এত চিন্তার কুচ কাওয়াজ ক্যানো আজ তোমার কপালের রান ওয়েতে?
বলেছিলাম তো --
মেট্রপলিটান প্রেমে ধাতস্থ হবই এবার!

No comments:
Post a Comment