Search This Blog

Monday, July 27, 2015

ডিপ্রেশন এবং ইনজাষ্টিস এর কথকতা

ডিপ্রেশনের একা রাত্তিরে অনিদ্রার
ভারে ডুবে যাওয়া,ইনসোমোনিয়া নামক
খসখসে শব্দটা এক সাংকেতিক সানগ্লাসে
মুড়ে, আমার ঘরে রাত নামিয়ে আনে।
প্রবলভাবে বৈশ্বিক আমি,
মরুভুমির বালুর আস্তরনযুক্ত নিউজপ্রিন্টে
লিখে দিতে থাকি
"কাঠমুন্ডুর শিশুরা ক্ষিদেয় কাগজ ছিড়ে খাচ্ছে"
ঘরের কোনায় অবহেলা শব্দটা আলগোছে আত্মহত্যাপ্রবন।
জাদুর শহর পর্যুদস্ত সাময়িক ৫৭ ধারায়!
কার্যত পাপের পরমায়ু দ্যাখে,
মুহুর্মুহু স্বয়ংক্রিয় তুমিহীনতায়;আমি
হয়ে স্মৃতির রাজ্যে মেঘ।
রাতের পর রাত হ্যালুশিনেশনের ইনজাষ্টিস।
শুধু আমি একা আর পৃথিবীর সব ছবি আশ্চর্য তফাতে,
আমাকে বুঝিয়ে দিচ্ছে কতটা আকাশ হয়ে উড়ি -

No comments:

Post a Comment

Featured Post

দ্যাখা অদ্যাখা কাব্য ১-৩

দ্যাখা – অদ্যাখা কাব্যঃ  ১ আমি চাই তোমার সাথে কোথাও কখনোই আমার দেখা না হউক, আমি চাই, প্রানপনে চাই। তাই এড়িয়ে যাই, তোমার হাটা পথ...