Search This Blog

Monday, July 27, 2015

পর্যালোচনা

   এক -


  
একটা অসভ্য মানচিত্রে দাঁড়িয়ে আমি বলছি ভালোবাসার কথা,
আমি লিখছি হাতে একটা চিঠি অথবা কবিতা।
তারপর ছিড়ে ফেলে উড়িয়ে দিচ্ছি আকাশে,
বেওয়ারিশ জন্ম থেকে গর্ভাবস্থায় মৃত্যু অনেক শ্রেয়............।
আমি কথা দিচ্ছি এবার খুব মন দিয়ে পড়বো পিথাগোরাসের উপপাদ্য।
আর কোনো রাতে জন্মের আগে জন্ম দাও বলে করবোনা আর্তনাদ......।
কথা দিচ্ছি,কথা.........



দুই-



শহরের বুক থেকে একটা গ্রাম চুরি হয়ে যায় ,
একটা সবুজ আগুনে পুড়ে যায় নীল বিষের শরীর
আর
তুমি লাল মেঘ চিড়ে বেরিয়ে আসা কালো রোদ পোহাও অবহেলার
বীজগানিতিক সুত্রে।



তিন-

 যার ফিরে আসার সৎ সাহস আছে সে আসুক ফিরে ,
এ শহরে বাজেয়াপ্ত ভালোবাসাকে ঘরে নিয়ে।
কাউকে দেক মুক্তি,অপেক্ষার।


#sM!

 

No comments:

Post a Comment

Featured Post

দ্যাখা অদ্যাখা কাব্য ১-৩

দ্যাখা – অদ্যাখা কাব্যঃ  ১ আমি চাই তোমার সাথে কোথাও কখনোই আমার দেখা না হউক, আমি চাই, প্রানপনে চাই। তাই এড়িয়ে যাই, তোমার হাটা পথ...