Search This Blog

Monday, July 27, 2015

জেনে গ্যাছি-অবশেষে

আজ আমি জেনে গ্যাছি মৃত্যুর ছায়াপথে
কতটা দাঁড়িয়ে থাকে ইথিওপিয়ার সুখী মানুষের মতন অপেক্ষা?
আমি আজ শিখেই গ্যাছি জীবিত থাকার
বীজগাণিতিক মন্ত্র!
আমি আজ ভুলেই গ্যাছি কখনও বেঁচে ছিলাম,
কখনও নিঃশ্বাস ছিলো সম্পাদ্যহীণ সমাধানে!
আজ আমি চীৎকার করে বলতে পারি আমার আকাশে-
আমি আজ তোমাদের মতন মানুষ হয়েছি , নিজেকে হারিয়ে!


অতঃপর সান্ধ্যকালীন ঠোঁট বুলেটিনে প্রচার অযোগ্যতায় বাদ পড়ে যায় এক মৃত্যু সংবাদ!

#sM!

No comments:

Post a Comment

Featured Post

দ্যাখা অদ্যাখা কাব্য ১-৩

দ্যাখা – অদ্যাখা কাব্যঃ  ১ আমি চাই তোমার সাথে কোথাও কখনোই আমার দেখা না হউক, আমি চাই, প্রানপনে চাই। তাই এড়িয়ে যাই, তোমার হাটা পথ...