Search This Blog

Monday, July 27, 2015

কোথাও কি কেউ আছো?

কোথাও কি কেউ আছো?
কেউ কি আছো কোথাও?
কেউ কি আছো দরজার ওপাশটায়?
আছো কি কেউ মরচে পড়া কার্ণিশটায়?
কেউ কি আছো?কেউ কি......?

এ প্রশ্নের স্তব্ধতায় শুয়ে থাকে শহর,চুপচাপ।
উপত্যকার খাদে কাঁপতে থাকা,শুকর স্মিত হাসে মনুষত্ত্ব ভুলে!
সবমিলিয়ে নগরী দলছুট দুঃখদের,নিরাপদ আশ্রয় হয়।

আমি জেগে থাকি,
ভালোবাসার পোষ্টকার্ডে অবহেলার নীল স্ট্যাম্প গেঁথে,
একটি দুর্সম্পর্কের মেঘবৃত্তান্ত অসমাপ্ত রেখে!
ব্যাক্তিগত ডাকটিকিটের মতন,আমি থেকে যাই,
আমি থাকি হয়ত এক ক্যামোফ্লেজ হরিনমুখী বৃষ্টি হয়ে।

কবিতার শব্দগুলো আমার,অসারত্ব এর সংক্ষিপ্ততায়।

বাক্যগুলোতে ভর করে ভয়ানক অবসাদগ্রস্ততা।
অজস্র প্রশ্নগুলোতে ক্লান্ত পৃথিবীর ওজোন স্তরে উত্তর একটাই
"কোথাও কেউ নেই।!

অতঃপর.....
বিস্তারিত বিবরন না লিখে খুব সার-সংক্ষেপে
দুই চাঁদের উতসব মুখর কার্নিভালে স্বাগত বক্তব্য পাঠাই।

এড়িয়ে যাই শহরের ভেতরকার গ্রাম!
মাড়িয়ে যাই নিজের স্বপ্নের নিজেকে!
ঠোটে রহস্য মিছিল!
ঘুম পাড়িয়ে দেই জেগে জেগে অবাক
পাথর হয়ে যাওয়া দরজাগুলোকে।
দ্রুত ঘুম পাড়িয়ে দেই খেজুরগাছ,পুকুর পাড়ে।

একপেশে পান্ডুলিপির পৃষ্ঠা উল্টাই,
মৃতের ন্যায় জীবিত হই,
মৃত্যু পরবর্তী পুনরুত্থানের মতন।
কোথাও কেউ নেই উত্তরটাতে আমি জেগে উঠি স্বগর্বে,
বেচে উঠি মহান ঈশ্বর এর মতন।
কোথাও কেউ নেই শহরটায় তে-মাথার এক মারোয়াড়ী
চায়ের দোকানে ভেসে উঠা দুধে সর হয়ে।

হাতড়ে খুজি কাউকে,বস্তুত তোমাকে তোমার ভেতর।
এলোপাথাড়ি খুজি আমাকে তোমার সোঁদা গন্ধের বুকের জমিনে।

এই কোথাও কেউ কি আছো প্রশ্নের
কোথাও কেউ নেই উত্তর নামক
হাহাকার ঘাম হয় কারো নাকে!
আহাজারিতে দৃশ্যমান হই আমি!
আমি থেকে যাই;
তোমার সর্বত্র এই আমি অস্বীকারের ভেতরেই।
‪#‎sM‬!

No comments:

Post a Comment

Featured Post

দ্যাখা অদ্যাখা কাব্য ১-৩

দ্যাখা – অদ্যাখা কাব্যঃ  ১ আমি চাই তোমার সাথে কোথাও কখনোই আমার দেখা না হউক, আমি চাই, প্রানপনে চাই। তাই এড়িয়ে যাই, তোমার হাটা পথ...