Search This Blog

Monday, July 27, 2015

কথার কথা

এইযে তোমায় ভালোবাসা,
এইযে তুমিহীনতায় প্রতিমুহুর্তে মৃত্যুর হাতছানি।
এইযে অপেক্ষার তেত্রিশ কোটি চোখ জ্বলজ্বল করে,
কেবল তোমার পথচেয়ে।

এইযে ভয়ানক বেঁচে থাকা থোড়াই করে হেটে যাওয়া শহরের ঠোঁট জুড়ে।


আর যা কিছু
-ধরো, আমার প্রাগৈতিহাসিক বুকের ভেতরের তুমি,
সব,স অ ব কেবলমাত্র,
এবং শুধুমাত্র কথার কথা।

‪#‎sM‬!

No comments:

Post a Comment

Featured Post

দ্যাখা অদ্যাখা কাব্য ১-৩

দ্যাখা – অদ্যাখা কাব্যঃ  ১ আমি চাই তোমার সাথে কোথাও কখনোই আমার দেখা না হউক, আমি চাই, প্রানপনে চাই। তাই এড়িয়ে যাই, তোমার হাটা পথ...