Search This Blog

Thursday, August 13, 2015

ফায়ার অন আইস

"ফায়ার অন আইস-এক আততায়ী সংবাদ"
চোখ আটকে যায় দৈনিকে,
হৃদয় এক এন্টিসেপটিকে দেয় রাত
পাহাড়া।

একটা রুমালের রং যাচ্ছে,হচ্ছে ক্লিশে।
তোমার জানলায় ঠায় দাড়িয়ে আমার,
রাতে শীতও লাগেনা!
হলদে রিকশায় উঠে,
অতঃপর প্রশ্ন ছুড়ে দেয়া "মৃত্যু কতদুর?"

প্রথম সকালের দিপ্ত উচ্চারন-
"মৃতদের আবার মৃত্যু কিসের?"
ক্লান্ত আমার পিপাসার্ত শব্দে এক
বাক্য আওড়ানো
"আমি তবে জন্মাইনি কোনো কালে!"

রিকশা চালকের পেছন ফেরা অবাক
দৃষ্টিতে বুঝে যাই
মাঝে মাঝে শুন্য দৃশ্যপট ও এক একটা
ভ্যানগগ!

শহরে আজ বড্ড তাড়াহুড়োয়
বেদনার নীল শব্দগুলো স্থির ক্যানভাস
হয়
মাইকেল এঞ্জেলোর!

হঠাৎ ভেংগে চুরে এক দৈত্য উঠে যায়
রিকশার উপর,
তারপর কিছুই আর মনে নেই,

কেবল
মৃতদের আবার মৃত্যু কিসের!

প্রতিবাদী গল্প শেষ, আমি আর
জিজ্ঞেস করছিনা- ক্যামন আছো!

No comments:

Post a Comment

Featured Post

দ্যাখা অদ্যাখা কাব্য ১-৩

দ্যাখা – অদ্যাখা কাব্যঃ  ১ আমি চাই তোমার সাথে কোথাও কখনোই আমার দেখা না হউক, আমি চাই, প্রানপনে চাই। তাই এড়িয়ে যাই, তোমার হাটা পথ...