Search This Blog

Wednesday, August 5, 2015

বলে দেবো

ঈশ্বর এ জন্মে তুমি হয়ে জন্মেছে বলেই,
আমি ভিজি নীরব প্রত্যাখ্যানের রোদে,
জ্বলে যাই ভালোবাসার মেঘে উন্মত্ত ভিসুভিয়াস হয়ে।

আবার কাঠফাটা গাছে শুকাই অপেক্ষারত
তোমার স্লথ অভিমানের নীলে।

একদিন তুমি আসবেই, বলে দিচ্ছে সভ্যতা।
তোমাকে আসতেই হবে শুন্যে,
তোমার লাল রক্তে যে আমি থেকে থেকে শুন্যতায়
শুন্য একে একে থেকে যাই অথবা হারাইনি তোমা হতে।
সেদিন, সেই দিন আমার একদিন আসবেই দেখে নিও।

সেদিন, আমি বলে দেব
আমি বলে দেব এক কোটি উনসত্তর লক্ষ তেত্রিশ
হাজার ভেজা চুমু শুকাচ্ছিল মহুয়া পাতা হয়ে কোন বারান্দায়।
বলে দেবো, তোমার পেটের চাঁদে পূর্ন অমাবস্যাতিথি ক্যানো।
বলে দেবো পূর্ন ছায়াপথে সীমান্তরেখা ক্যানো।

বলে দেবো তোমার অস্তিত্ব কুয়াশায় ঢেকে,
আমার মাণচিত্রে আরোপিত জলোচ্ছ্বাস এনে দিলো "কারা ওরা"!!

তোমায় মনে করিয়ে দেবো,সেদিন
কিভাবে ছিলাম দুজনে বিশৃঙ্খল প্যারেড গ্রাউন্ডে ভালোবাসায়?
কিভাবে দেখছিলাম, নি:শ্বাস বন্ধ করে
নাকের ডগায় আর তোমার বুকে জমে থাকা মুক্তোমিছিল।
মনে করিয়ে দেবো কিভাবে ভালোবাসায় মাছ
সূর্যের জন্য এসে সমুদ্রে থেকে যায় চীরকাল?

মনে করিয়ে দেবো কিভাবে চীরদিন তোমার স অ ব তির তির করে
কেপে কেপে ওঠা সময়গুলো আমার ছিলো?
একদিন দেখে নিও ঠিক ঠিক আমি তোমার কানে
ফিস ফিস করে বলে দেবো
"আমাদের ঘুমের শিশুরা ঘুমায় কোথায়?

No comments:

Post a Comment

Featured Post

দ্যাখা অদ্যাখা কাব্য ১-৩

দ্যাখা – অদ্যাখা কাব্যঃ  ১ আমি চাই তোমার সাথে কোথাও কখনোই আমার দেখা না হউক, আমি চাই, প্রানপনে চাই। তাই এড়িয়ে যাই, তোমার হাটা পথ...