Search This Blog

Friday, August 14, 2015

নিঃশব্দ ঘাতক

বুকের ভেতর একটা অনাবিস্কৃত নীল হ্রদ,
চোখে দ্রুপদী বিষন্নতা এবং সত্যি;
পরিস্থিতি কোনো ভাবেই প্রতিরোধ যোগ্য নয়!

তোমার জানলার ধারে কদম গাছ
কিংবা ছাদের টবে বেগুনী নাম ভুলে চুকে যাওয়া ফুল!

আকাশে অবকাশের বার্তাবাহক শকুন,
উড়ছে তোমার দেয়া অগাধ স্বাধীনতায়!
অথচ জানো?
ভালোবাসার সাথে তোমার কথা হয়না হাজার বছর।
অথচ,ভালোবাসার চোখটায় কুয়াশা,
আসে আর ভিজিয়ে দিয়ে যায়।

অথচ গোপন কুঠরীঘরে শুন্যতার সহবাস
নৈঃসংগতার সাথেই!

আমি কি চাইলাম?
তুমি আসবে কি আসবেনা?
এই জোড়া প্রশ্নের কোনো উত্তর নেই কোথাও!

অতএব, আমি চাই ঘুম আসুক নিঃশব্দ
নিশিথে ঘাতক
হয়ে;চোখের পাতায় আমার!

No comments:

Post a Comment

Featured Post

দ্যাখা অদ্যাখা কাব্য ১-৩

দ্যাখা – অদ্যাখা কাব্যঃ  ১ আমি চাই তোমার সাথে কোথাও কখনোই আমার দেখা না হউক, আমি চাই, প্রানপনে চাই। তাই এড়িয়ে যাই, তোমার হাটা পথ...