ভালোবাসি বলে গ্লাস ভর্তি রক্তমদ
রেডিও জুড়ে আমার ধুমপানের গল্প।
"থামো"
বুকজোড়া সরকারি মর্গ,
চোখজোড়া শ্মশানঘাট,
নিঃশ্বাসে রেলপথ,
সদ্যবিদায়ী ট্রেনে হাহাকারের কুলিমজুর
আর তাদের ক্রমাগত হট্টগোল।
এসব কথায় যখন রং মেখে তুমি ব্যস্ত!
তখন পকেটে আমার শেষ কবিতা,
১৬টাকা মাত্র!
বুক পকেটে মৃতপ্রায় বসন্ত,
২১পয়সা!
ব্যাক পকেটে জীবনমৃত পুর্নিমা রাত!
অথবা,
তুমিহীনতার ফটোগ্রাফে শুন্য মানিব্যাগ!
"কে ভেতরে?"
পকেটের দরজায় একটা ছোটগপ্পো,
আর অনিবার্য কড়া নাড়া!
আমি হেটেই দরজা খুলি।
আর ফ্রিজের দিকে মুখ ঘুরিয়ে
"নানা রকম স্বপ্নের বেচে থাকা"
অনুষ্ঠান আনন্দঘন উদ্বেগে,
অন্যকেউ ঢুকে পড়ার আগ পর্যন্ত দ্যাখতে থাকি।
দ্য ব্লু অতি রোমাঞ্চে,
স্নায়ুসিথিলতায় অচেনা ঘরে হঠাৎ ঘুম।
মাথার ভারে তুলোধুনো বালিশ।
বিছানায় গড়াগড়ি মৃত্যুদর্শি একাকীত্বে
রাত ফুরোলেই ভোর মৃদু কাপড়ে কাঁপতে থাকে।
No comments:
Post a Comment