মেঘের মেয়ে, মুখটা তুলে ধরো তোমার।
তাকাও আকাশে,বেদনার্ত খয়েরী
বিকেলের আকাশটায়।
পড়ন্ত নষ্টালজিক রোদটা ছাদে যে ভালোবাসাধীকার আদালত
বসিয়েছে,সেখানটায় দাড়িয়ে একটা
শৈশব বাঁচতে চায়।
তোমার ঠোটে একে দিতে চায়
লক্ষবছরের বঞ্চিতের ইতিহাস।
জাতিসংঘ বাদ দাও,
বেসরকারি উন্নয়ন সংস্থার টেবিল-
চেয়ার ছুড়ে ফেলে দাও।
বৈশ্বিক নগরায়ন বন্ধ করে,
চোখে চোখ রেখে
কেবল আমার বুকে হেটে যাও,
আমায় হাটতে শেখাও।
No comments:
Post a Comment