দ্যাখো,
ভালোবাসার কাছে বিক্রি হয়ে গ্যাছি আমি, নামমাত্র মূল্যে।
বড্ড সস্তার রাস্তায় পাওয়া জামা- জুতোর মতন।
দ্যাখো,
একপেশে স্মৃতির ভারে থেমে গ্যাছি,
রুলটানা খাতার মাঝখানের স্পিডব্রেকারে।
শোনো,
কোনো দুঃখ ব্যক্তিগত নয়,কেবল ভালোবাসার ছুরিকাহত আমি মরে পরে থাকি ক্যালেন্ডারের সান্ধ্যকালীন অন্ধকারে।
এগুনো হয়না,পেছানো যায়না।
কেবল অপেক্ষায় স্থির লাশ হয়ে প'রে থাকা
শ'ব জেনো!
জানো,
সমুদ্র আর আমি বদলাইনি একফোটাও,
নোনা স্বাদ আমাদের গাল বেয়ে বুকে নেমে আসে।
কেবল, জন্মান্ধ আমি দ্যাখিনি তোমার
চুলের রাংগা বিকাল, কখন আমার কষ্টে অন্তঃসত্ত্বা হয়ে গ্যাছে।
পশু অধিকার আইনে বিকিয়ে যাচ্ছে প্রেম!
ভালোবাসা যাদুঘরে স্মৃতির সেমিনার!
তাই বাবু নিয়ে টানাটানি স্মৃতি সকল
সরে দাড়াও,প্রটোকল মেনে নাও,
আজ আমার যাবার সময় হয়েছে।
No comments:
Post a Comment